ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

'মাদার অব অল বোম্বসের' বাবা হলো ইরানি জনগণ: আলিরেজা

মার্কিন বোমা ব্যবহারের হুমকিকে ভয় দেখানোর প্রচেষ্টা আখ্যা দিয়ে পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি ইরানের সেনা কর্মকর্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৯:২৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৯:২৯:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
'মাদার অব অল বোম্বসের' বাবা হলো ইরানি জনগণ: আলিরেজা ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বোমা ও যুদ্ধের হুমকির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সেনাবাহিনীর নির্বাহী বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ বলেছেন, ইরানি জাতি নিজেই সব বোমা সৃষ্টি করতে সক্ষম। তারাই হলো মাদার অব বোম্বসের


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আবারও যুদ্ধ শুরুর হুমকির তীব্র নিন্দা জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, শত্রুর যেকোনো অতিরিক্ত বা অন্যায্য দাবির জবাব এ দেশের জনগণ দৃঢ়ভাবে প্রদান করবে। ফলে এ বিষয়ে কোনো ধরনের দুশ্চিন্তার সুযোগ নেই। বোমাবর্ষণ করে একটি দীর্ঘদিনের সভ্যতাকে কখনো ধ্বংস করা সম্ভব নয়, তাই এই জাতির বিরুদ্ধে শত্রু কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হতে পারবে না।


জেনারেল আলিরেজা শেখ আরও উল্লেখ করেন, বর্তমানে সবচেয়ে বড় বিষয় হলো যেকোনো হুমকি মোকাবেলায় ইরানের সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীর সার্বিক প্রস্তুতি। শত্রুর যেকোনো ধরনের দুঃসাহসের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং তাদের আঙুল এখন ট্রিগারে রয়েছে।


এর আগে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সমন্বয়কারী উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক ভুল হিসাব-নিকাশ না করার বিষয়ে সতর্ক করেছিলেন। সে সময় তিনি স্পষ্ট ভাষায় জানান, ওয়াশিংটনের তথাকথিত মাদার অফ অল বোম্বস বা সব বোমার মায়ের উপযুক্ত জবাব ইরান দেবে নিজেদের ফাদার অফ বোম্বস বা সব বোমার বাবা দিয়ে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।