ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০১:১১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০১:১১:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

 

শনিবার (২৬ জুলাই) বিকেলে দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ, নির্বাচনসহ সমসাময়িক বেশ কিছু ইস্যুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

 
 
বৈঠক শেষে একে একে বের হয়ে আসেন রাজনৈতিক দলের নেতারা। এসময় কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই সনদ ঘোষণার সঙ্গে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর নেতারা আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানের ভেতর থেকে ফ্যাসিবাদের লোকদের তাড়াতে হবে, নয়তো সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তিও জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল।
 
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান বলেন, ‘নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।’
 
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ৮টি সুপারিশ দেয়া হয়েছে এনডিএমের পক্ষ থেকে। দেশে চলমান অস্থিরতায় বিগত সরকারের দোসরদের দোষারোপ করেছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদের সঙ্গে নির্বাচনী তারিখ প্রক্রিয়ার বিস্তারিত অতিদ্রুত জানানো হবে বলে প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।