ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বিদ্যুৎখাতে লুটপাটের জন্য দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভী

বিদ্যুৎখাতে অনিয়ম রোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান বিএনপি নেতা রুহুল কবির রিজভীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০২:৪৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০২:৪৫:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
বিদ্যুৎখাতে লুটপাটের জন্য দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভী ছবি: সংগৃহীত

বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।


বুধবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাব্যতা যাচাই এবং লাইফলাইন গ্রাহক সমীক্ষার ফলাফল ও বাস্তবায়ন নিয়ে এ আয়োজন করা হয়।


রিজভী বলেন, দেশে শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ থেকে বঞ্চিত। আবার দরিদ্র অনেক পরিবারকে ভাগাভাগি করে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। তাই বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যানের ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণের ক্ষেত্রে মানুষের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি।


তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে নতুন তথ্য ও প্রশ্ন সামনে আসা প্রয়োজন। কোনো পরিসংখ্যানকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা না করে তা যাচাই-বাছাই করতে হবে। এ ক্ষেত্রে আয়োজকদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরে রিজভী বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এ খাতে বিদেশি বিনিয়োগকারীদেরও আগ্রহ আছে। বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হতে পারে।


বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে বলে উল্লেখ করেন তিনি। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এ সংকট মোকাবিলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভী।


বিদ্যুৎখাতে অতীতের অনিয়ম ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, যেকোনো প্রকল্প বাস্তবায়নে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং সরকারের প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে।


ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে গণসংলাপে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলমসহ গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।