ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গ্রিসের সৈকতে ইসরাইলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৮:১৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৮:১৫:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
গ্রিসের সৈকতে ইসরাইলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয় সংগৃহীত ছবি

গ্রিসের অ্যাথেন্সের বলিভার সৈকতে এক ইসরাইলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার ঘটনা ঘটিয়েছেন এক সিরীয় নাগরিক। ইসরাইলি পর্যটক স্টাভ বেন-সুসান অভিযোগ করে বলেন, ঘটনাটি ঘটে যখন এক ব্যক্তি তাদের ভিডিও করতে থাকেন এবং ‘ফ্রি ফিলিস্তিন’ ও ‘ইসরাইল নিপাত যাক’ বলে স্লোগান দেন।
 

বিতর্কের একপর্যায়ে ওই ব্যক্তি বালু ছুড়ে মারলে ইসরাইলি পর্যটক তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। কিন্তু এক ঘণ্টা পর, বাথরুম থেকে বের হওয়ার পর, সিরীয় নাগরিক ফের তাদের কাছে এসে তার স্ত্রীর ওপর হামলা করতে উদ্যত হলে বাধা দিতে গেলে তিনি আক্রান্ত হন এবং তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলা হয় বলে দাবি করেন বেন-সুসান।
 

চ্যানেল ১২-এর খবরে বলা হয়, ঘটনাটির পর উল্টো ওই ইসরাইলিকেই পুলিশ আটক করে, কারণ তিনি সিরীয় ব্যক্তিকে ঘিরে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছিলেন।
 

ঘটনাটি জাতিগত উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংঘাতের ছায়া আন্তর্জাতিক পর্যটন এলাকায়ও ছড়িয়ে পড়ার নতুন এক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
 

সূত্র: টাইমস অব ইসরাইল


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।