ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মালয়েশিয়ায় প্রবেশে বাধা, ফেরত পাঠানো হলো ২০৩ বাংলাদেশিকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৮:৪৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৮:৪৭:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
মালয়েশিয়ায় প্রবেশে বাধা, ফেরত পাঠানো হলো ২০৩ বাংলাদেশিকে ছবিঃ সংগৃহীত
২৫ জুলাই মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেএপিএস) পরিচালিত অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ ও পরীক্ষা করা হয়। যাদের মধ্যে অনুপ্রবেশের অনুমতি না পাওয়া ব্যক্তিদের মধ্যে ৮০ জন ছিলেন বাংলাদেশি, ১০ জন ভারতীয় ও ৯ জন পাকিস্তানি নাগরিক।

একেএপিএস জানিয়েছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তারা সন্দেহজনক ভ্রমণ উদ্দেশ্য এবং প্রয়োজনীয় অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন। এদের মধ্যে ৯৯ জনকে বর্তমান আইন অনুযায়ী নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এই অভিযানটি ২৫ জুলাই সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ১–এর মনিটরিং ইউনিটের নেতৃত্বে পরিচালিত হয়। সহায়তা করে এজেন্সির ইন্টিগ্রিটি ইউনিট। অভিযানে যাত্রীদের ব্যাকগ্রাউন্ড চেক, ভ্রমণ নথি যাচাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল।

এর আগে, ২৪ জুলাই একইভাবে প্রাথমিক শর্ত পূরণ না করায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর আরও ১২৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। ফলে দুই দিনে মোট ২০৩ জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না পেয়ে দেশে ফেরত পাঠানো হলো।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।