ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ইস্কুল ব্যাগে মাথা রেখে ফুটপাতে আয়শার সন্ধ্যা: এক সংগ্রামী শৈশব

কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে ওজন মাপার মেশিন নিয়ে বসা পঞ্চম শ্রেণির ছাত্রী আয়শার গল্প; বাবার অনুপস্থিতিতে অভাবের তাড়নায় ফুটপাতে কাটছে যার প্রতিদিনের বিকেল ও সন্ধ্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১০:১৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১০:১৬:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭৩ বার পঠিত
ইস্কুল ব্যাগে মাথা রেখে ফুটপাতে আয়শার সন্ধ্যা: এক সংগ্রামী শৈশব ছবি: প্রতিনিধি

শেওড়াপাড়ার পথে কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে নামলে দেখা মিলবে ছোট্ট আয়শার। তার সামনে একটি ওজন মাপার মেশিন, আর মাথায় স্কুল ব্যাগ রেখে গভীর ঘুমে মগ্ন সে।


আয়শার সাথে আলাপচারিতায় জানা গেল, সে পঞ্চম শ্রেণীর ছাত্রী। বাবার অনুপস্থিতিতে মায়ের সাথেই থাকে। স্কুল শেষে প্রতিদিন এই স্থানে বসে। 


আয়শা তার পরিবারের কষ্টের কথা তুলে ধরল। মায়ের একার আয়ে সংসার চালানো কঠিন, তাই বাধ্য হয়ে এই কাজটি করছে। 


তার বক্তব্যের সত্যতা যাচাই করতে স্থানীয় এক ঝাল মুড়িওয়ালার সাথে কথা বলা হলো। তিনি কালের দিগন্তকে জানান, আয়শার বাবা নেই। মা ও ছোট ভাইয়ের সাথে পূর্ব শেওড়াপাড়া কবরস্থানের কাছে তার বাস। 


কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছে বিকেলে থেকে ওজন মাপার মেশিন নিয়ে বসে থাকে আয়শা। যা কিছু উপার্জন হয়, তা নিয়ে গভীর রাতের আগেই বাড়ি ফেরে। 


এই ফুটফুটে মেয়েটির অবস্থা দেখে সচেতন নাগরিকদের কয়েকজন মন্তব্য করেন যে, ঢাকা এখন অনিরাপদ নগরী। মেয়েটি বড় হচ্ছে, এভাবে তার বসে থাকাটা ঝুঁকিপূর্ণ। রাষ্ট্রসহ সচেতন নাগরিকদের উচিত এরকম আয়শাদের পাশে দাঁড়ানো।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (1)
Abu Mutaabbid Muhammad — 13 Nov 2026, 10:37 PM

আল্লাহ তার জীবনকে সহজ করুন।