ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

নাসিরনগরের ধানতুলিয়া গ্রামে যাত্রাপালার নামে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে সারারাতব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অশালীন নাচ-গানের অভিযোগ স্থানীয়দের; শিশু-কিশোরদের উপস্থিতিতে এমন পরিবেশনায় ক্ষুব্ধ অভিভাবক ও সচেতন মহল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৭:০৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৭:০৩:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
নাসিরনগরের ধানতুলিয়া গ্রামে যাত্রাপালার নামে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ ছবি: প্রতিনিধি

নাসিরনগর উপজেলার ধানতুলিয়া গ্রামে যাত্রাপালার নামে অশ্লীল নাচ-গানের অভিযোগ উঠেছে। গ্রামের মঞ্চে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে এলাকায় এখন চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।


বুধবার ১৮ নভেম্বর রাত ৯ ঘটিকা হতে সারা রাত ব্যাপী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া গ্রামে যাত্রা পালার নামে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। 


স্থানীয়দের অভিযোগ, ঐতিহ্যবাহী 

যাত্রাপালার আড়ালে মঞ্চে এমন কিছু দৃশ্য পরিবেশন করা হয়েছে, যা গ্রামের সামাজিক পরিবেশ, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক । অনুষ্ঠানে নারী-পুরুষের একসাথে ঘনিষ্ঠভাবে নাচ, অশালীন অঙ্গভঙ্গি আর দৃষ্টিকটু পরিবেশনা দেখে বিব্রত হয়েছেন অনেক দর্শক।

সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো, অনুষ্ঠানস্থলে সামনের সারিতে বসে ছিল ছোট ছোট শিশু-কিশোররা। 


অভিভাবকরা বলছেন, পরিবার নিয়ে বসে দেখার মতো অনুষ্ঠান ছিল না এটি। শিশুদের সামনে এমন পরিবেশনা তাদের মনে খারাপ প্রভাব ফেলতে পারে।


একজন অভিভাবক বলেন, আমরা যাত্রা দেখতে গিয়েছিলাম আমাদের ঐতিহ্য দেখবো বলে। কিন্তু মঞ্চে যা দেখলাম, তা যাত্রা ছিল না। এটা আমাদের সংস্কৃতি নয়।


আরেকজন গ্রামবাসী বলেন, যাত্রা মানেই তো ছিল গল্প, গান, অভিনয়, সমাজের কথা। এখন যাত্রার নামে শুধু নাচ আর শরীর প্রদর্শন হচ্ছে। এতে গ্রামের সম্মান নষ্ট হচ্ছে।


এলাকার মুরব্বি ও সচেতন মহলের দাবি, যাত্রা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যেন আর অশ্লীলতা না ছড়ায়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। অনুষ্ঠান আয়োজনের আগে অনুমতি, মঞ্চের পরিবেশনা ও দর্শকের বয়সের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।

তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য ও বিনোদনমূলক পরিবেশনা। তাদের দাবি, দর্শকদের আনন্দ দিতেই এমন নাচ পরিবেশন করা হয়েছে, এখানে অশ্লীলতার কোনো উদ্দেশ্য ছিল না।


এলাকাবাসীর দাবি, ঐতিহ্য বাঁচাতে হলে যাত্রাকে আবার তার সুস্থ, শালীন ও শিক্ষণীয় ধারায় ফিরিয়ে আনতে হবে। যাত্রার মঞ্চ হোক গল্প বলার জায়গা, সমাজকে আয়না দেখানোর জায়গা, অশ্লীলতার জায়গা নয়।


এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ধানতুলিয়া গ্রামবাসী। তারা চান, আগামীতে যেন কোনো অনুষ্ঠানেই যাত্রার নামে অশ্লীলতা না হয়, আর গ্রামের ছেলে মেয়েরা সুস্থ সংস্কৃতি নিয়ে বাঁচতে চায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।