ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

কাউকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করযে হাসানা দিলে তার খরচ কে বহন করবে?

ঋণের টাকা ফেরতের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের খরচ বহনের বিষয়ে শরিয়তের নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০১:০৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০১:০৭:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩২ বার পঠিত
কাউকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করযে হাসানা দিলে তার খরচ কে বহন করবে? প্রতীকী ছবি- ( সংগৃহীত)

সংগৃহীত:
হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে


প্রশ্ন:

কাউকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করযে হাসানা দিলে তার খরচ কে বহন করবে? যেমন ধরুন, আমার কাছে কেউ দশ হাজার টাকা চাইল এবং তা বিকাশের মাধ্যমে পাঠাতে বলল। আমি দশ হাজার টাকা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করলাম। এ টাকা ক্যাশ আউট করলে সে পাবে ৯৮২০ টাকার মতো। এখন সে আমাকে কত টাকা পাঠাবে? যদি বরাবর দশ হাজার টাকাও পাঠায়, তাহলেও আমি ৯৮২০ টাকা পাচ্ছি। দয়া করে সমাধান দেবেন।

উত্তর:

কোনো ব্যক্তি যদি কারও কাছে করযে হাসানা চায় এবং তা নিজে সরাসরি বা কারও মাধ্যমে অথবা ব্যাংক অ্যাকাউন্টে না নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর অনুরোধ করে, তাহলে যে পরিমাণ অর্থ করযদাতা প্রেরণ করেছে তত টাকাই ফেরত পাবে। এক্ষেত্রে করয গ্রহীতা কর্তৃক উক্ত টাকা ক্যাশ আউট করতে যদি কোনো খরচ হয়, তাহলে ওই খরচ করয গ্রহীতা নিজেই বহন করবে।

উল্লেখ্য, করযের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে করয গ্রহীতার দায়িত্ব হলো, করযদাতাকে তার প্রেরিত পুরো অর্থ এমনভাবে পৌঁছে দেওয়া বা প্রেরণ করা, যেন সে তার পুরো পাওনা বুঝে পায়। তাই যদি কোনো করয গ্রহীতা নিজ থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা প্রেরণ করতে চায়, কিন্তু করযদাতা সেভাবে নিতে না চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্যাশ আউট চার্জ প্রেরণকারী বহন করবে। কিন্তু যদি করয গ্রহীতা এ টাকা সরাসরি পরিশোধ করতে চায় আর করযদাতা তাকে মোবাইল ব্যাংকিংয়ে পাঠাতে বলে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি তাকে যত টাকা পাঠিয়েছিল, তত টাকা ফেরত পাঠালেই চলবে। কোনো ক্যাশ আউট চার্জ প্রদান করা লাগবে না।

- > الكافي شرح الوافي< للنسفي ৮/২০৬: والأصل: أن مونة الرد على من وقع القبض له.

—আলমুহীতুল বুরহানী ১১/৩১৭; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৭২; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, পৃ. ২৪৯; আলমাআয়িরুশ শরইয়্যা, পৃ. ৫২৩

—মাসিক আল কাউসার


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।