ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

সুনামগঞ্জের হাওরে তিন দিনব্যাপী সবাহী মক্তব মুয়াল্লিম প্রশিক্ষণ সম্পন্ন

সুনামগঞ্জের ধর্মপাশায় ২০ জন ইমামের অংশগ্রহণে প্রাতিষ্ঠানিক ও মানসম্মত মক্তব শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দিকনির্দেশনা প্রদান।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৯:৪৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৯:৪৪:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
সুনামগঞ্জের হাওরে তিন দিনব্যাপী সবাহী মক্তব মুয়াল্লিম প্রশিক্ষণ সম্পন্ন ছবি : প্রতিনিধি

হাজার বছরের ঐতিহ্যবাহী মক্তব শিক্ষাকে মুসলিম সমাজে ফিরিয়ে আনা এবং আগামী প্রজন্মের ঈমান-আকিদা সুরক্ষার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় তিন দিনব্যাপী সবাহী মক্তব মুয়াল্লিম প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ধর্মপাশা গ্রাম জামে মসজিদে গত শনিবার শুরু হওয়া এ প্রশিক্ষণ সোমবার বিকেলে শেষ হয়। বিশ্ববরেণ্য দাঈ মুফতি যোবায়ের আহমদ হাফিজাহুল্লাহ পরিচালিত ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট, ইসলামিক অনলাইন মাদ্রাসা এবং ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ধর্মপাশা জাতিয়াতু ইব্রাহিমের দাওয়াহ বিভাগ এ প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়ন করে। প্রশিক্ষণে ২০ জন ইমাম অংশগ্রহণ করেন। 


প্রশিক্ষণে সবাহী মক্তবগুলোকে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থার আদলে পরিচালনার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে শ্রেণিভিত্তিক পাঠ্যক্রম ও শিক্ষাস্তর বিন্যাস, শিক্ষার্থী ভর্তি ও নিবন্ধন প্রক্রিয়া, অভিন্ন পোশাকবিধি, নিয়মিত পাঠদান, সেমিস্টারভিত্তিক পরীক্ষা ও মূল্যায়ন, শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সামগ্রিক একাডেমিক ব্যবস্থাপনা। প্রতিটি মক্তবকে আরও সুশৃঙ্খল, মানসম্মত ও কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


প্রশিক্ষণ পরিচালনা করেন ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদরাসার সম্মানিত শিক্ষক মাওলানা মুস্তাফিজ সালমান। এ সময় উপস্থিত ছিলেন জামিয়াতু ইব্রাহিম ধর্মপাশার মুহতামিম মুফতি যোবায়ের আলম ও সুনামগঞ্জ জেলার মক্তব পরিদর্শক ও দাঈ মনিরুজ্জামান হাফিজাহুল্লাহ।


তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে মক্তব শিক্ষার কার্যক্রম পরিচালনায় দক্ষ মুয়াল্লিম তৈরির পাশাপাশি প্রত্যন্ত জনপদসহ প্রতিটি এলাকায় সবাহী মক্তব শিক্ষার বিস্তার ও মানোন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। প্রতিটি মসজিদ হয়ে উঠবে শিশুদের দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র। গড়ে উঠবে ঈমানদার, চরিত্রবান ও দায়িত্বশীল এক প্রজন্ম। যারা পরিবার, সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন আয়োজকেরা।প


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।