ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ঝালকাঠিতে সম্পন্ন হলো ‘পবিত্র কুরআনের আলো’র জেলা অডিশন

নেছারাবাদ আযীযিয়া হাফিজি মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভাগীয় রাউন্ডের জন্য ইয়েস কার্ড পেল ১৬ জন ক্ষুদে হাফেজ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১১:০৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১১:০৮:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
ঝালকাঠিতে সম্পন্ন হলো ‘পবিত্র কুরআনের আলো’র জেলা অডিশন

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘পবিত্র কুরআনের আলো’র ১৯তম আসরের জেলা অডিশন ঝালকাঠিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলার স্বনামধন্য নেছারাবাদ আযীযিয়া হাফিজি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার কোরআনে হাফেজ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।


সারাদিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট হাফেজ কারী মোহাম্মদ কামাল উদ্দিন ও হাফেজ কারী মোহাম্মদ ইব্রাহিম। দুই বিচারকের কঠোর ও সুক্ষ্ম মূল্যায়নের মধ্য দিয়ে দিনশেষে বিভাগীয় রাউন্ডের জন্য চূড়ান্তভাবে ১৬ জন মেধাবী প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।


অনুষ্ঠান শেষে উত্তীর্ণ এই ১৬ জন শিক্ষার্থীর হাতে ‘ইয়েস কার্ড’ তুলে দেওয়া হয়, যার মাধ্যমে তারা প্রতিযোগিতার পরবর্তী বিভাগীয় ধাপে লড়াই করার সুযোগ পেল।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র কুরআনের বাণী চারদিকে ছড়িয়ে দেওয়া এবং দেশের নতুন প্রজন্মের তরুণ হাফেজদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আসন্ন পবিত্র রমজান মাসে বাংলাভিশনের পর্দায় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি সম্প্রচার করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।