ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পুতিনের হাতে আর ১০-১২ দিন সময় আছে: ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১২:৫৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১২:৫৬:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
পুতিনের হাতে আর ১০-১২ দিন সময় আছে: ট্রাম্প ছবি সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়াকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত তেমন কিছু না হলেও অনেকের ধারণা, উল্টো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে ট্রাম্পের। এর মধ্যেই রাশিয়ার জন্য নতুন সময়সীমা (যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য) ঘোষণা করলেন তিনি।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন নিয়ে একটি চুক্তিতে সম্মত হতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য নির্ধারিত ৫০ দিনের সময়সীমা কমিয়ে আনছেন। 

 
 
দুই সপ্তাহ আগে পুতিনকে তিনি বলেছিলেন, তার কাছে (পুতিনের) একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ৫০ দিন সময় আছে। 
 
নতুন সময়সীমা ঠিক কী, তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আজ থেকে আর ১০ বা ১২ দিন বাকি।’ 

দু’একদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথাও জানিয়েছেন ট্রাম্প। 
 
রাশিয়া কোনো চুক্তিতে না পৌঁছালে তাদের ওপর নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
 
যদিও তিনি বলেছেন, ‘আমি রাশিয়ার সাথে এটা করতে চাই না। আমি রাশিয়ান জনগণকে ভালোবাসি।’

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।