ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গণতন্ত্রে হস্তক্ষেপের অভিযোগে ইসরায়েলকে হুমকির তালিকায় যুক্ত করল নেদারল্যান্ডস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৩৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৩৮:৪৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
গণতন্ত্রে হস্তক্ষেপের অভিযোগে ইসরায়েলকে হুমকির তালিকায় যুক্ত করল নেদারল্যান্ডস ছবি সংগৃহীত

ইরান, রাশিয়া ও তুরস্কের পর এবার ইসরায়েলকে রাষ্ট্রীয় হুমকি হিসেবে তালিকাভুক্ত করেছে নেদারল্যান্ডস। দেশটির ২০২৫ সালের ‘রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট’-এ এ তথ্য উঠে এসেছে।


সোমবার (২৮ জুলাই) মিডল ইস্ট আইসহ আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থা (NCTV) এই প্রতিবেদন প্রকাশ করেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে ইসরায়েলের নাম এই হুমকি তালিকায় যুক্ত করা হয়েছে। সংস্থাটি মনে করে, এ ধরনের কার্যক্রম গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি হুমকি সৃষ্টি করে।


এছাড়া প্রতিবেদনে গুপ্তচরবৃত্তি, সামরিক হুমকি ও অর্থনৈতিক চাপে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কাও তুলে ধরা হয়েছে, যা নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।