ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

যুদ্ধ থামানোর ‘শেষ সময়’ ঘোষণা ট্রাম্পের, রাশিয়ার বোমায় ছিন্নভিন্ন ইউক্রেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:০৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১২:০৭:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
যুদ্ধ থামানোর ‘শেষ সময়’ ঘোষণা ট্রাম্পের, রাশিয়ার বোমায় ছিন্নভিন্ন ইউক্রেন ছবি সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাপোরিঝিয়ায় একটি কারাগারে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫০ জন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য জানানো হয়।

সোমবার রাতে চালানো ওই হামলায় কারাগারের একাধিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বাসাবাড়িও। একই সময় রাজধানী কিয়েভেও রুশ ড্রোন হামলায় আহত হন অন্তত ৮ জন, যাদের মধ্যে রয়েছে শিশুও।

রুশ সেনাবাহিনী দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এসব আক্রমণ চালিয়েছে। এর মধ্যে স্তারো-কোস্তিয়ান-তিনিভে রাতভর ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ধারাবাহিকভাবে হামলা চালানো হয়। তবে ইউক্রেন জানিয়েছে, তারা ৩০০-এর বেশি ড্রোন ও মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এদিকে, চলমান যুদ্ধে সমাধানসূত্র না পাওয়ায় রাশিয়ার প্রতি কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য ১০ থেকে ১২ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না এলে রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।