ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান ১৫ দেশের, নেতৃত্বে ফ্রান্স

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান ১৫ দেশের, নেতৃত্বে ফ্রান্স ছবি সংগৃহীত

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের ১৫টি দেশ। এ তালিকায় রয়েছে ইউরোপের একাধিক দেশের পাশাপাশি ফিনল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশও। ফ্রান্সের নেতৃত্বে একটি যৌথ ঘোষণাপত্রে এই দেশগুলো স্বাক্ষর করেছে।

বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য নতুন আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানানো হয়।

এই প্রেক্ষাপটে গত ২৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে তিনদিনব্যাপী এক সম্মেলন শুরু হয়। সম্মেলনের নেতৃত্ব দেয় ফ্রান্স ও সৌদি আরব, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এতে অংশ নেয়নি।

বক্তব্য অনুযায়ী, স্বাক্ষরকারী দেশগুলো হলো: অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া, স্পেন এবং ফ্রান্স।

তারা বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, ইসরায়েল ও ফিলিস্তিনকে অবশ্যই স্বীকৃত ও নিরাপদ সীমান্তে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে হবে। গাজা ও পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় আনার ওপরও জোর দেওয়া হয়েছে।

বিবৃতিতে ১০ জুন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কিছু অঙ্গীকারের প্রশংসা করা হয়। তিনি হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা, জিম্মিদের মুক্তির আহ্বান, হামাসের নিরস্ত্রীকরণ, বন্দিদের অর্থ প্রদান বন্ধ, শিক্ষা সংস্কার এবং এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে অন্তত ১৪২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেয়ার প্রক্রিয়ায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও জার্মানি এখনও এই স্বীকৃতি দেয়নি।

উল্লেখ্য, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর ধারাবাহিকতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে তার দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।