ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে কানাডা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১০:০৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১০:০৫:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে কানাডা ছবি সংগৃহিত

গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে কানাডা। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কার্নি জানান, ফিলিস্তিনের জনগণের দুর্দশা গভীরভাবে উদ্বেগজনক। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কানাডা। তবে স্বীকৃতির আগে কিছু শর্ত পূরণ করতে হবে—এর মধ্যে রয়েছে হামাসকে বাদ দিয়ে নির্বাচন, শাসন ব্যবস্থায় সংস্কার এবং নিরস্ত্রীকরণ। এরইমধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্যও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে জি-৭-এর অন্তত তিনটি দেশ একই পথে এগোচ্ছে।
 

এদিকে, কানাডার ২০০ জন সাবেক কূটনীতিক এক খোলা চিঠিতে ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, ইসরায়েলের পদক্ষেপ কানাডার নীতিমূল্যকে ক্ষতিগ্রস্ত করছে।

উল্লেখ্য, জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে ইতোমধ্যে স্বীকৃতি দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।