ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে তুমুল বিতর্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১২:০৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১২:০৯:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে তুমুল বিতর্ক ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনে ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত পাস হয়েছে, যা গঠিত হবে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে। তবে এই সিদ্ধান্তে বিএনপি ও সমমনা দলগুলো নোট অব ডিসেন্ট দিয়েছে।
 
বৃহস্পতিবার (৩১ জুলাই) এই বিষয়ে আলোচনা চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএনপির সালাহউদ্দিন আহমদ, এনসিপির আখতার হোসেন ও কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ হস্তক্ষেপ করে তা শান্ত করেন।
 
টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দলটি সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষে দিতে চায় না। তিনি উল্লেখ করেন, অনির্বাচিত প্রতিনিধিদের দিয়ে কোনো দেশ সংবিধান সংশোধন করে না।
 
জাবেদ রাসিন উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে মত দিলে, এহসানুল হুদা মাইক ছাড়াই প্রশ্ন তোলেন, ‘২০২৩ সালে আন্দোলনের সময় আপনারা কোথায় ছিলেন?’ এতে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
 
আলী রীয়াজ সতর্ক করেন, ব্যক্তিগত প্রশ্ন তোলা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আখতার হোসেনও ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্দোলনের অবদান নিয়ে প্রশ্ন তোলা অনুচিত।
 
পরিস্থিতি সামাল দিতে সালাহউদ্দিন আহমদ এহসানুল হুদাকে দুঃখ প্রকাশের আহ্বান জানান। হুদা পরে বলেন, কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত।
 
সন্ধ্যায় কমিশন জানায়, উচ্চকক্ষের ১০০ সদস্য নির্বাচিত হবেন দলগুলোর প্রাপ্ত জাতীয় ভোট অনুযায়ী পিআর পদ্ধতিতে। তবে বিএনপি ও সমমনা দলগুলোর দাবি, আসন বণ্টন হওয়া উচিত প্রাপ্ত আসনের ভিত্তিতে।
 
উচ্চকক্ষ গঠনের ধারণার বিরোধিতা করেছে সিপিবি ও বাসদও। তারাও এ বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।