ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সেকেন্ড রিপাবলিক গঠনের ডাক, এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৪৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৪৭:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
সেকেন্ড রিপাবলিক গঠনের ডাক, এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা ছবি সংগৃহিত

নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক গঠনের দাবিতে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
 

রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, "আজ ৩ আগস্ট ঐতিহাসিক দিন। এক বছর আগে ঠিক এই দিনেই শহীদ মিনার থেকে জনতার ঐক্যবদ্ধ কণ্ঠে এক দফা দাবি তোলা হয়েছিল। সেটি ছিল কোনো ব্যক্তি বা দলের একক ঘোষণা নয়—বরং ছিল জনগণের পক্ষ থেকে ঘোষিত এক দফা।"
 

এনসিপির ঘোষিত ২৪ দফা দাবির মধ্যে রয়েছে:

  • নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক ঘোষণা

  • জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার

  • বিচারব্যবস্থা ও আইন সংস্কার

  • দুর্নীতি দমন ও সেবামুখী প্রশাসন

  • স্বাধীন গণমাধ্যম, শক্তিশালী নাগরিক সমাজ

  • সার্বজনীন স্বাস্থ্য, মানসম্পন্ন শিক্ষা, প্রযুক্তি বিপ্লব

  • নারীর অধিকার, কর্মসংস্থান, শ্রমিক-কৃষকের মর্যাদা

  • জলবায়ু সহনশীলতা, নদী-সমুদ্র রক্ষা

  • প্রবাসীদের অধিকার ও বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি
     

দাবিগুলোতে গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় কাঠামোতে রূপান্তরের কথা জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। এনসিপির মতে, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন ভিত্তি গড়ে তুলতে এই রূপান্তরমূলক পদক্ষেপ সময়ের দাবি হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।