ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৫৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, বহু নিখোঁজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৩:০০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৩:০০:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৫৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, বহু নিখোঁজ
কমপক্ষে ৫৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায়। খারাপ আবহাওয়ায় রবিবার প্রায় ১৫০ জনকে বহনকারী নৌকাটি ডুবে যায়। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

নিরাপত্তা সূত্র জানায়, ইয়েমেনের দক্ষিণের আবিয়ান প্রদেশের আহওয়ার জেলার উপকূলে আরব সাগরে নৌকাটি উল্টে যায়।

প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদির বাজামিল জানান, প্রায় ১৫০ যাত্রীর মধ্যে মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে — যাদের মধ্যে ৯ জন ইথিওপিয়ান ও একজন ইয়েমেনি নাগরিক। তবে বহু মানুষ এখনো নিখোঁজ। দুইজন চিকিৎসাকর্মী জানিয়েছেন, উদ্ধারকারীরা এখনো জীবিতদের সন্ধানে কাজ করছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, আফ্রিকা থেকে ইয়েমেনে অনিয়মিত অভিবাসীদের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে।

প্রতিবছর অভিবাসীরা দুর্বল কাঠের নৌকায় করে বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করে, যা জিবুতি ও ইরিত্রিয়াকে ইয়েমেন থেকে আলাদা করেছে। তাদের লক্ষ্য — সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে পাড়ি দিয়ে জীবিকার সন্ধান।

এই অভিবাসন পথটিকে বিশ্বের অন্যতম ব্যস্ত ও বিপজ্জনক "মিশ্র অভিবাসন রুট" হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা । সংস্থাটি জানায়, শুধু গত বছরই ইয়েমেনে ৬০,০০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।