যুক্তরাষ্ট্রের হামলার পর আগের সতর্কবার্তা স্মরণ করালেন খামেনি
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৬:০৮:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৬:০৮:৫৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পূর্বের একটি সতর্কবার্তা স্মরণ করিয়ে দিয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রের প্রতি সেই বার্তা আবার শেয়ার করা হয়েছে।
সেখানে বলা হয়, “আমেরিকা নিজের ক্ষতির জন্য ইরান-ইসরাইল সংঘাতে প্রবেশ করবে।” একটি ভিডিওতেও খামেনি হুঁশিয়ার করে বলেন, “যুক্তরাষ্ট্র যে ক্ষতির সম্মুখীন হবে, তা ইরানের যেকোনো ক্ষতির চেয়ে অনেক বেশি হবে।”
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। ট্রাম্প বলেন, “সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।