‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ গঠনে একমত এনসিপি ও এবি পার্টি
- আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৬:১৯:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৬:১৯:০০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬১ বার পঠিত
সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একমত হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এনসিসির প্রস্তাবকে সমর্থন জানিয়ে রাষ্ট্রীয় আস্থার প্রতীক হিসেবে এটি গঠনের পক্ষে মত দিয়েছে এনসিপি। তবে তিন বাহিনী প্রধান ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া এনসিসির আওতার বাইরে রাখার প্রস্তাব দিয়েছেন তারা।
একই বিষয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, এনসিসি ছাড়া রাষ্ট্র সংস্কার অসম্পূর্ণ থেকে যাবে। তিনি জানান, বিএনপিসহ কিছু দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল এনসিসির প্রস্তাবে একমত হয়েছে, এবং তিনি আশা প্রকাশ করেন, অবশেষে সবাই একমত হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।