ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বাংলাদেশিদের ভিসা বন্ধে চরম ক্ষতির মুখে কলকাতার স্বাস্থ্য ও পর্যটন খাত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৩৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৩৮:০২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
বাংলাদেশিদের ভিসা বন্ধে চরম ক্ষতির মুখে কলকাতার স্বাস্থ্য ও পর্যটন খাত ছবি সংগৃহীত

ভিসা জটিলতার কারণে বাংলাদেশের পর্যটকশূন্য হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেট এলাকা। এতে হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল ও দোকানপাটে দেখা দিয়েছে চরম মন্দা। তবে পর্যটক ভিসা ছাড়া অন্যান্য ভিসা ক্যাটাগরিতে কিছুটা শিথিলতা আনায় ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি নাগরিকদের যাতায়াত।

২০২৩ সালের ৫ আগস্টের পর থেকে ভারত সরকার বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা কার্যত বন্ধ করে দেয়। বিশেষ ক্যাটাগরির বাইরে অন্য কোনো ভিসা ছাড়া ভ্রমণ সম্ভব ছিল না। মেডিকেল ভিসার ক্ষেত্রেও জারি ছিল কঠোরতা। এতে কর্মী সংকট ও অতিরিক্ত আবেদন জমার অজুহাতে ভারতীয় হাইকমিশন অনেক আবেদন নিষ্পত্তি করতে পারেনি বলে জানা যায়।

এর প্রভাব পড়ে কলকাতার নিউমার্কেট ও আশপাশের এলাকার অর্থনীতিতে। বাংলাদেশি পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে বহু দোকান ও হোটেল। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

চিকিৎসার জন্য ভারতে যাওয়া অনেক বাংলাদেশি ভুক্তভোগী হয়ে পড়েছেন ভিসা সমস্যায়। কলকাতার অনেক বেসরকারি হাসপাতালও এ কারণে লোকসানের মুখে পড়েছে। এখন সামান্য শিথিলতায় কিছু ভ্রমণকারী ভারতে ঢুকতে পারলেও সংখ্যা এখনও নগণ্য।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ভারত সরকার ভিসা নীতিতে দ্রুত পরিবর্তন না আনলে এই অবস্থা আরও দীর্ঘায়িত হবে। দুই দেশের জনগণের স্বার্থে ভিসা জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন বিশ্লেষকরাও।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।