ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আটলান্টিকে শক্তি সঞ্চয় করছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ইরিন’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১০:৪১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১০:৪১:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
আটলান্টিকে শক্তি সঞ্চয় করছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ইরিন’ ছবিঃ সংগৃহীত

পূর্ব আটলান্টিক মহাসাগরে গঠিত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ইরিন’ শক্তি সঞ্চয় করছে এবং তা মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (NHC)। সোমবার (১১ আগস্ট) আফ্রিকার পশ্চিম উপকূলের কাবো ভার্দে দ্বীপপুঞ্জের পশ্চিমে এ ঝড়ের সৃষ্টি হয়।
 

আবহাওয়াবিদদের তথ্যমতে, শেষ খবর পাওয়া পর্যন্ত ইরিনের কেন্দ্রস্থল ওয়েস্ট ইন্ডিজের উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ২ হাজার ৩০৫ মাইল পূর্বে অবস্থান করছিল। তখন ঝড়ের সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ৪৫ মাইল। পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি পশ্চিমমুখী হতে পারে এবং আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।
 

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) এ বছর আটলান্টিক অববাহিকায় গড়ের চেয়ে বেশি ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমে ১৩ থেকে ১৮টি ঝড়ের নামকরণ হতে পারে, যার মধ্যে ৫ থেকে ৯টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, সর্বোচ্চ টেকসই বাতাসের গতি ঘণ্টায় অন্তত ৩৯ মাইল হলে একটি গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। যদিও প্রাথমিক মডেল অনুযায়ী ইরিন যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি নয়, তবু এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
 

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজও ঝড়টির গতিপ্রকৃতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।