ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

রাশিয়ার তেল আমদানিতে ভারতের ওপর শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা: ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৩৮:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
রাশিয়ার তেল আমদানিতে ভারতের ওপর শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা: ট্রাম্প ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার তেল আমদানিকে কেন্দ্র করে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তার দাবি, এই নীতির প্রভাব রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। মঙ্গলবার (১২ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প উল্লেখ করেন যে চলমান বৈশ্বিক চাপের পাশাপাশি ভারতসহ কয়েকটি দেশের ওপর আরোপিত মার্কিন শুল্ক রাশিয়ার অর্থনীতিকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।
 

ট্রাম্প বলেন, রাশিয়ার বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও অতিরিক্ত শুল্কের কারণে দেশটির অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, যখন রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল ক্রেতা ভারতকে জানানো হলো যে মস্কো থেকে তেল কিনলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে, তখন তা রাশিয়ার জন্য বড় ধাক্কা হয়ে আসে। এর আগে যুক্তরাষ্ট্র ভারতকে ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক এবং রাশিয়ার তেল আমদানির জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
 

প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, তার শুল্কনীতি যুক্তরাষ্ট্রের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি ভারত-পাকিস্তানসহ পাঁচটি আন্তর্জাতিক সংঘাত নিরসনে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, যদি মস্কো যুদ্ধের পথ ছেড়ে ব্যবসায় মনোযোগ দেয়, তবে দুই দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে।
 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প জানান, শুক্রবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠকের প্রথম কয়েক মিনিটের মধ্যেই চুক্তির সম্ভাবনা আছে কিনা তা বুঝে নেবেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।