ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শেষ: ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘অগ্রগতি’, তবে চুক্তি এখনো হয়নি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৭:৫৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৭:৫৯:২৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শেষ: ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘অগ্রগতি’, তবে চুক্তি এখনো হয়নি যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আলাস্কার অ্যানকোরেজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে ইতিবাচক অগ্রগতি হলেও চূড়ান্ত সমাধান এখনো হয়নি।
 

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৮ মিনিটে অ্যানকোরেজের মার্কিন সামরিক ঘাঁটিতে এ বৈঠক শুরু হয়। আলোচনায় দুই দেশের শীর্ষ কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বৈঠকটি ছিল “অত্যন্ত ফলপ্রসূ।” তবে তিনি স্বীকার করেন, কিছু বিষয় এখনও মীমাংসিত হয়নি।
 

ট্রাম্প জানান, আগামীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা হবে এবং যে কোনো সম্ভাব্য চুক্তি শেষ পর্যন্ত তাদের সম্মতির ওপর নির্ভর করবে। তিনি বলেন, “অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা এখনো শেষ ধাপে পৌঁছাইনি।”
 

অন্যদিকে প্রেসিডেন্ট পুতিনও ইউক্রেন যুদ্ধকে একটি “ট্রাজেডি” হিসেবে উল্লেখ করে জানান, সংঘাতের মূল কারণগুলো সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কোন কারণগুলোকে তিনি প্রধান মনে করছেন। পুতিন আশা প্রকাশ করেন, ইউক্রেনীয় ও ইউরোপীয় পক্ষ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না।
 

যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, “শুভকামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দুই দেশকেই নিজেদের স্বার্থের ভারসাম্য বজায় রেখে ফলাফলের দিকে মনোযোগ দিতে হবে।
 

বৈঠকে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ। আর পুতিনের সঙ্গে অংশ নেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রেসিডেন্টের মুখপাত্র ইউরি উশাকভ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।