ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আফ্রিকায় তুরস্কের ‘বায়রাকতার কূটনীতি’: সেনেগালে ড্রোন কারখানা, বাড়ছে আঙ্কারার প্রভাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০১:১১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:১১:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
আফ্রিকায় তুরস্কের ‘বায়রাকতার কূটনীতি’: সেনেগালে ড্রোন কারখানা, বাড়ছে আঙ্কারার প্রভাব ছবি: সংগৃহীত
আফ্রিকায় প্রভাব বিস্তারে নতুন ধাপ নিচ্ছে তুরস্ক। সেনেগালের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আসের টেকনোলজি দেশটিতে অস্ত্র ও ড্রোন তৈরির একটি আধুনিক কারখানা গড়ে তুলবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ তুরস্কের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ, যা এখন ‘বায়রাকতার কূটনীতি’ নামে পরিচিত।
 
গত এক দশকে তুর্কি ড্রোন—বিশেষ করে বায়রাকতার টিবি-২—তুরস্কের বৈদেশিক নীতির কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে। সেনেগাল ও মরক্কোতে ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হলে তা স্থানীয় বাহিনীর চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সুযোগ সৃষ্টি করবে।
 
এই চুক্তিগুলো কেবল প্রযুক্তি সরবরাহে সীমাবদ্ধ নয়। এগুলোর মাধ্যমে আফ্রিকান দেশগুলো তুরস্কের কাছ থেকে প্রশিক্ষণ, যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সহায়তা পাবে—যা দীর্ঘমেয়াদে আঙ্কারার ওপর নির্ভরশীলতা বাড়াবে। পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক শর্ত ছাড়াই উন্নত অস্ত্র পাচ্ছে আফ্রিকার দেশগুলো, তবে এর বিনিময়ে তারা তুরস্কের সামরিক নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ছে।
 
সব মিলিয়ে, ‘বায়রাকতার কূটনীতি’ দ্রুতই আফ্রিকার গুরুত্বপূর্ণ অঞ্চলে তুরস্কের কৌশলগত অবস্থান শক্তিশালী করার বড় অস্ত্র হয়ে উঠছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।