ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভারতের হায়দরাবাদে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তঃদেশীয় মানবপাচার চক্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৮:৪৪:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
ভারতের হায়দরাবাদে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তঃদেশীয় মানবপাচার চক্র ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। সম্প্রতি সংঘটিত এই ঘটনাটি বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় আন্তঃদেশীয় মানবপাচার চক্রের বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হায়দরাবাদসহ তেলেঙ্গানার বিভিন্ন এলাকায় এর আগেও বাংলাদেশি নারী উদ্ধার করা হয়েছে। খাইরতাবাদ, চাদেরঘাট ও বান্দলাগুডার যৌনপল্লি থেকে বহুবার নারী উদ্ধার করেছে পুলিশ। শুধু বাংলাদেশই নয়, উজবেকিস্তান, রাশিয়া, ইউক্রেন, শ্রীলঙ্কা ও নেপাল থেকেও নারীদের একইভাবে এ চক্রের হাতে পড়ে দেহ ব্যবসায় নামানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে পাচারের ক্ষেত্রে দালালরা সীমান্ত পেরোনোর নানা কৌশল ব্যবহার করে। অনেক সময় এজেন্টরা শিকার বা মাছ ধরার কাজের প্রলোভন দেখিয়ে দারিদ্র্যপীড়িত পরিবার থেকে নারী ও কিশোরীদের সংগ্রহ করে। উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে তাদের ভারতে আনা হয়। এরপর স্থানীয় পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন শহরে পাঠানো হয়, যেখানে জোরপূর্বক দেহ ব্যবসায় নিয়োজিত করা হয়।

ভারতের সমাজকল্যাণ বোর্ড পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে বাণিজ্যিক যৌনশোষণের শিকার নারীদের মধ্যে প্রায় ২ দশমিক ৭ শতাংশই বাংলাদেশি। পাচার হওয়া নারীদের কলকাতা, দিল্লি, হায়দরাবাদ ও মুম্বাইয়ের মতো বড় শহরে বিক্রি করা হয় দালালদের কাছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, হায়দরাবাদে পাচারচক্রের হোতারা আত্তাপুর, বান্দলাগুডা, চিন্তালমেট, হিমায়াতসাগর রোড ও চম্পাপেট এলাকায় সক্রিয়। এ ধরনের ঘটনা দুই দেশের সীমান্তে মানবপাচার রোধে আরও কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা স্পষ্ট করে তুলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।