ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

হাসিনার আশ্রয় নিয়ে প্রশ্ন ওয়াইসির: ‘অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো শুরু হোক হাসিনা থেকে’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১২:১০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১২:১০:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
হাসিনার আশ্রয় নিয়ে প্রশ্ন ওয়াইসির: ‘অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো শুরু হোক হাসিনা থেকে’ ছবি: সংগৃহীত
ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি। অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান ও সংসদ সদস্য আসাদ উদ্দিন ওয়াইসি প্রশ্ন তুলেছেন, যেহেতু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়নের কথা বলা হচ্ছে, তাহলে এর শুরু হাসিনা থেকেই হওয়া উচিত।
 
বৃহস্পতিবার (২১ আগস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি বলেন, “কেন্দ্রীয় সরকার যদি সত্যিই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চায়, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “আমরা কেন হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছি? তিনিও তো একজন বাংলাদেশি।”
 
ওয়াইসি অভিযোগ করে বলেন, মালদাহ ও মুর্শিদাবাদ অঞ্চলের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’-এ ছেড়ে আসা হচ্ছে। তার মতে, এই পদ্ধতি অমানবিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
 
তিনি আরও বলেন, ঢাকায় সাম্প্রতিক গণঅভ্যুত্থান ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা। ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে হবে। ওয়াইসির দাবি, ভারতে এখন একজন বাংলাদেশি অবস্থান করছেন, যিনি নিজের বক্তব্যের মাধ্যমে জটিলতা তৈরি করছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।