ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

উত্তর ২৪ পরগনায় বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৫২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৫২:৫৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
উত্তর ২৪ পরগনায় বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সংগৃহীত ছবি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় টহল দেওয়ার সময় তাকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখা যায় বলে দাবি করেছে বিএসএফ।
 

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলকালে সন্দেহজনকভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা করলে ওই কর্মকর্তাকে আটক করা হয়। তার কাছে পাওয়া নথিপত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের ঘটনা প্রায় নজিরবিহীন। এর আগে দায়িত্বে থাকা কোনো বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সীমান্ত অতিক্রমের সময় আটক হওয়ার ঘটনা ঘটেনি। বর্তমানে তিনি এককভাবে সীমান্ত পেরোচ্ছিলেন নাকি কোনো চক্রের সঙ্গে যুক্ত ছিলেন—তা খতিয়ে দেখা হচ্ছে।
 

ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম স্থলসীমান্তগুলোর একটি, যার দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গেই রয়েছে ২ হাজার ২১৭ কিলোমিটার। ভৌগোলিক অবস্থান, ঘনবসতি ও সীমান্তবর্তী শহরাঞ্চলের কারণে বিশেষত উত্তর ২৪ পরগনা এলাকায় অনুপ্রবেশ, পাচার ও মানবপাচারের ঝুঁকি তুলনামূলক বেশি।
 

বিএসএফ দীর্ঘদিন ধরে এসব অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নজরদারি বাড়িয়েছে। উন্নত প্রযুক্তি, বেড়া নির্মাণ ও সমন্বিত টহলের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারতীয় কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক এ ঘটনাটি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব আরও একবার সামনে নিয়ে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।