ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইসরাইল নীতিতে কোয়ালিশন সংকট, ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১১:২৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১১:২৬:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
ইসরাইল নীতিতে কোয়ালিশন সংকট, ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ছবি: সংগৃহীত
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ভেল্ডকাম্প গাজা পরিস্থিতি নিয়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা প্রস্তাব জোট সরকারে প্রয়োজনীয় সমর্থন না পেয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পরই ক্ষমতাশীন জোটের অংশীদার 'নিউ সোশ্যাল কন্ট্রাক্ট' (NSC) দলটি তত্ত্বাবধায়ক সরকার থেকে তাদের সকল মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে প্রত্যাহার করে নেয়, যা দেশটির রাজনীতিতে নতুন সংকট সৃষ্টি করেছে।
 
ভেল্ডকাম্প গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে আরও কঠোর পদক্ষেপের প্রস্তাব করেছিলেন। তবে জোট সরকারের অন্য দুই অংশীদার দল VVD (People's Party for Freedom and Democracy) এবং BBB (Farmer-Citizen Movement) এই প্রস্তাবের বিরোধিতা করলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, ভেল্ডকাম্প ইতিপূর্বে ডাচ সংসদে ইসরাইলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও জোট অংশীদারদের সাথে এ নিয়ে পূর্বাহ্নেই সমন্বয় করেননি।
 
NSC দলীয় নেতা ও উপপ্রধানমন্ত্রী এডি ভ্যান হিজুম এই পদত্যাগের সিদ্ধান্তকে "আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রয়োজনীয় সীমারেখা টানা" হিসেবে ব্যাখ্যা করেন। তার দলের সকল মন্ত্রীর প্রত্যাহারের ফলে স্বরাষ্ট্র, শিক্ষা ও স্বাস্থ্য সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নেতৃত্বশূন্য হয়ে পড়ে। জোটের অন্যান্য দল NSC-র এই সিদ্ধান্তকে "গভীর দায়িত্বজ্ঞানহীনতা" হিসেবে আখ্যায়িত করেছে।
 
এই রাজনৈতিক সংকট এমন এক সময়ে দেখা দিয়েছে যখন গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গোটা অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA) এবং Integrated Food Security Phase Classification (IPC) স্পষ্টভাবে জানিয়েছে যে গাজায় ইসরাইলি নীতির ফলেই মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে।
 
International Criminal Court (ICC) ইতিমধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছে, International Court of Justice (ICJ)-ও গাজায় গণহত্যার মামলা বিবেচনা করছে। নেদারল্যান্ডসের এই রাজনৈতিক সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইসরাইল নীতি নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে। প্রধানমন্ত্রী ডিক শফের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার এখন গুরুতর রাজনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।