ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে এনসিপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১১:৩৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১১:৩৩:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে দ্রুত গণপরিষদ ও আইনসভা নির্বাচনের আয়োজনের পক্ষে মত দিয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, এই ভিত্তি প্রতিষ্ঠা যত দ্রুত সম্ভব করা গেলে, নির্বাচন তত দ্রুত আয়োজন করা যাবে।
 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি প্রতিনিধি দলের নেতৃত্বে সে রাতেই পাঁচ দিনের সফরে দেশটি উদ্দেশে রওনা হন তিনি।
 

তিনি জানান, এনসিপির আট সদস্যের প্রতিনিধির এই সফরের মূল লক্ষ্য হলো দুই দলের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করা এবং পারস্পরিক রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যত ভিশন নিয়ে মতবিনিময় করা। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই সফর বাংলাদেশ ও চীনের সরকার ও জনগণের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।
 

নাহিদ ইসলাম বলেন, সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও দেখা করার চেষ্টা করা হবে। তার মতে, এমন সংলাপ ও কূটনৈতিক যোগাযোগ দুই দেশের পাশাপাশি মানুষের সম্পর্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।