ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সাম্ভল দাঙ্গা রিপোর্ট ঘিরে যোগী–ওয়াইসির পাল্টাপাল্টি অভিযোগ, রাজনীতিতে নতুন বিতর্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১১:০৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১১:০৩:২২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
সাম্ভল দাঙ্গা রিপোর্ট ঘিরে যোগী–ওয়াইসির পাল্টাপাল্টি অভিযোগ, রাজনীতিতে নতুন বিতর্ক সংগৃহীত ছবি

উত্তর প্রদেশের সাম্ভল দাঙ্গার তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের পর ফের রাজনৈতিক তরঙ্গ সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, এই রিপোর্ট প্রমাণ করেছে দাঙ্গা ছিল পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে হিন্দু সমাজকে নিশানা করা হয়েছিল।
 

যোগীর অভিযোগ, সাম্ভলে জনসংখ্যার ভারসাম্য দীর্ঘদিন ধরে বদলে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, স্বাধীনতার সময় সাম্ভলে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ৪৫ শতাংশ, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ১৫ শতাংশে, অন্যদিকে মুসলিমরা বেড়ে দাঁড়িয়েছেন প্রায় ৮৫ শতাংশে। তার ভাষায়, “পূর্ববর্তী শাসনে হিন্দুদের ওপর বারবার হামলা হয়েছে, দাঙ্গার মাধ্যমে এলাকা হিন্দুশূন্য করার চেষ্টা হয়েছে। তবে এখন ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায়, এখানে আর তুষ্টিকরণের রাজনীতি নয়, চলবে সন্তুষ্টিকরণ। সরকারি প্রকল্পের সুবিধা সব নাগরিক সমানভাবে পাচ্ছেন, কিন্তু কেউ যদি জোর করে ডেমোগ্রাফি বদলাতে চায়, তাকে রাজ্য ছাড়তে হবে।”
 

কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৯ নভেম্বর আদালতের নির্দেশে শাহী জামে মসজিদে এএসআই জরিপ চালানো হয়। এরপর ২৪ নভেম্বর দ্বিতীয় দফার জরিপ চলাকালীন সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় চারজন নিহত ও অন্তত ২৯ জন পুলিশ সদস্য আহত হন। রিপোর্টে দাবি করা হয়েছে, বাইরের দুষ্কৃতীদের এনে সহিংসতা ঘটানো হয়েছিল এবং মৌলবাদী গোষ্ঠীগুলি সক্রিয় ভূমিকা নেয়। অস্ত্র ও মাদকের চোরাচালানকেও অশান্তির অংশ হিসেবে ব্যবহার করা হয়। রিপোর্টে সাম্ভলের অতীত সংঘর্ষের কথাও উঠে এসেছে—১৯৫৩ সালের শিয়া–সুন্নি সংঘর্ষ, ১৯৫৯ ও ১৯৬২ সালের সহিংসতা এবং ১৯৭৬ সালের মসজিদ কমিটি দ্বন্দ্ব—যা প্রমাণ করে এ জেলায় অতীতেও বহুবার বড় সংঘাত হয়েছে।
 

যোগী আদিত্যনাথ এই রিপোর্টকে সামনে রেখে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন। তার দাবি, “ইন্ডিয়া জোট আসলে এন্টি–ইন্ডিয়া জোট। তারা জাতপাত আর ধর্ম নিয়ে মানুষকে ভাগ করে, দেশের সম্মান খাটো করে। আমাদের সরকার মাফিয়া রাজের অবসান ঘটিয়েছে, উন্নয়নের পথ খুলেছে।”
 

অন্যদিকে, অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) নেতা আসাউদ্দিন ওয়াইসি এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেছেন। তার প্রশ্ন, যদি দাঙ্গায় বাইরের লোকজন জড়িত থাকে, তবে প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে সতর্ক করতে ব্যর্থ হলো কেন? তিনি অভিযোগ করেন, রিপোর্টে সরকারের নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক ব্যর্থতার কথা নেই।
 

ওয়াইসি আরও বলেন, “ভারতের ইতিহাস প্রমাণ করে দেশ হিন্দু–মুসলিম মিলেই তৈরি হয়েছে। বিজেপি বারবার জনসংখ্যার প্রসঙ্গ তুলে ভয়ের পরিবেশ তৈরি করে বিভাজনের রাজনীতি করছে। সাম্ভলের রিপোর্ট আসলে ভোটের রাজনীতি ছাড়া আর কিছু নয়।”
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্ভলের এই দাঙ্গা এখন আর কেবল আইনশৃঙ্খলার ইস্যু নয়; বরং উত্তর প্রদেশের বৃহত্তর রাজনৈতিক সংঘাতের প্রতীক হয়ে উঠেছে। যোগী আদিত্যনাথ যেখানে মুসলিম সমাজকে দোষারোপ করছেন, সেখানে ওয়াইসি পাল্টা বহুত্ববাদী ঐতিহ্যের কথা তুলে ধরেছেন। ফলে সাম্ভলের সহিংসতা জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।