ইসরাইলি হামলায় ইয়েমেনি মন্ত্রিসভায় রক্তক্ষয়: নিহতদের তালিকা প্রকাশ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১১:১০:৪০ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১১:১০:৪০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলি বিমান হামলায় হুথি সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা ও মন্ত্রী নিহত হয়েছেন। ২৮ আগস্টের এই হামলায় দেশটির প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রাণ হারান। ঘটনায় হুথিদের মন্ত্রিসভায় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে, বর্তমানে মাত্র চারজন মন্ত্রী জীবিত আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহউই, পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের, আইনমন্ত্রী মুজাহিদ আবদুল্লাহ, বিদ্যুৎ মন্ত্রী আলি সাইফ, তথ্য মন্ত্রী হাশেম শরাফ আল-দীন, যুব ও ক্রীড়া মন্ত্রী মোহাম্মদ আল-মাওলিদসহ আরও অনেকে। এছাড়া শিক্ষা, সমাজকল্যাণ, পরিবহন, অর্থ, সংস্কৃতি এবং গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও হামলায় প্রাণ হারিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এই হামলা হুথি প্রশাসনের জন্য একটি বড় ধরনের আঘাত, যা ইয়েমেনের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলবে। ইসরাইলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিলো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।