ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গাজা ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ইসরাইলি প্রেসিডেন্টের উত্তপ্ত বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১১:১৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১১:১৩:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
গাজা ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ইসরাইলি প্রেসিডেন্টের উত্তপ্ত  বৈঠক ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য সফররত ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকে গাজা যুদ্ধ ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) লন্ডনের ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই নেতা সরাসরি কঠোর বক্তব্য বিনিময় করেন।
 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে গাজায় ইসরাইলি অভিযানের তীব্র সমালোচনা করেছেন স্টারমার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। এমন প্রেক্ষাপটে হার্জোগের এই সফর হয়। বৈঠক শুরুতে দুই নেতা আলোকচিত্রী ও সংবাদকর্মীদের সামনে করমর্দন করলেও আলোচনায় গাজা ইস্যুতে তর্কাতর্কি হয়।
 

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আগের দিন দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানান এবং বলেন, এ ধরনের পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ অংশীদারের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন, যা শান্তি প্রতিষ্ঠার পথে বাধা তৈরি করে। তিনি গাজায় ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহায়তা পুনরায় শুরু ও আক্রমণাত্মক অভিযান বন্ধের আহ্বান জানান।
 

আলোচনার পর সাংবাদিকদের হার্জোগ বলেন, “আমাদের মধ্যে খোলামেলা ও স্পষ্ট আলোচনা হয়েছে। এটি মিত্রদের মধ্যে হলেও কঠিন একটি বৈঠক ছিল।” তিনি আরও যোগ করেন, “এটি এমন এক বৈঠক যেখানে কঠিন ও জোরালো কথা হয়েছে। মিত্রদের মাঝে তর্ক হতেই পারে—এটা স্বাভাবিক।”

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।