ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সেন্ট্রাল লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে লাখো মানুষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৮:৩৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৮:৩৫:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
সেন্ট্রাল লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে লাখো মানুষ ছবি সংগৃহীত

সেন্ট্রাল লন্ডনে ডানপন্থি নেতা টমি রবিনসনের নেতৃত্বে অভিবাসনবিরোধী এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পুলিশের হিসাবে, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত ‘ইউনাইট দ্য কিংডম’ শিরোনামের এ মিছিলে অংশ নেয় প্রায় এক লাখ ১০ হাজার মানুষ। বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন চরমপন্থি গোষ্ঠীও।

অভিবাসনবিরোধী মিছিলের পাল্টা প্রতিরোধে ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ এর ব্যানারে সমবেত হয় অভিবাসীবান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটি। সেখানে উপস্থিত ছিলেন পাঁচ হাজারেরও বেশি মানুষ, যারা বর্ণবাদবিরোধী স্লোগান তোলেন এবং অভিবাসীদের অধিকার রক্ষার দাবি জানান।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অভিবাসনবিরোধী কর্মীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে পৌঁছাতে চেষ্টা করে। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েস্টমিনস্টারের বিভিন্ন সড়কে। বিক্ষোভে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা, আর অনেকের মাথায় ছিল ট্রাম্প সমর্থক ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ টুপি। আয়োজক টমি রবিনসন একে ‘বাকস্বাধীনতার উৎসব’ হিসেবে অভিহিত করেন। অনলাইনে বক্তব্য দেন মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কও।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে লন্ডনে এটি ছিল চরম ডানপন্থিদের সবচেয়ে বড় সমাবেশ। তবে পাল্টা প্রতিরোধে অভিবাসীবান্ধব শক্তি ও অ্যান্টি-ফ্যাসিস্ট সংগঠনগুলোও সংগঠিত হচ্ছে।

বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও বর্ণবাদবিরোধী বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়। ডকল্যান্ড এলাকায় শত শত মানুষ সমবেত হয়ে জানান, ব্রিটেনে বর্ণবাদের কোনো স্থান নেই। কমিউনিটি নেতারা বলেন, ঐক্যবদ্ধ প্রতিবাদই এ ধরনের বৈষম্য ও বিভাজন প্রতিহত করতে পারে।

বহুজাতিক শহর লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বার্তা স্পষ্ট—বর্ণবাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চলবে, ঐক্যে তারা অটল থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।