ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরাইল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ১০:৫৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ১১:০৯:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরাইল ছবি: সংগৃহীত

টানা ১২ দিনের যুদ্ধ শেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানো ইসরাইল এখন মারাত্মক অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ মঙ্গলবার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে মার্কিন প্রশাসনের দুজন অজ্ঞাতনামা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুদ্ধ চলাকালীন বিপুল পরিমাণ গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের কারণে ইসরাইলের অস্ত্রভাণ্ডারে উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিয়েছে। এছাড়াও আরও তিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, “ইসরাইল বর্তমানে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রে ঘাটতি অনুভব করছে।”

জানানো হয়েছে, এই অস্ত্র সংকটের খবর সামনে এল এমন এক সময়ে, যখন ইরান ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের মধ্যস্থতায় এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এই যুদ্ধবিরতি সম্ভব হয়। যদিও চুক্তির টেকসইতা এখনো নিশ্চিত নয়, তবে ট্রাম্প দাবি করেছেন, দুই দেশই যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে।

ইসরাইল এখনও অস্ত্রঘাটতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অথচ প্রতিবছর যুক্তরাষ্ট্র ইসরাইলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। ইরানের হামলার সময়ও যুক্তরাষ্ট্র সরাসরি প্রতিরক্ষা সহায়তা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জুন ইসরাইল ইরানের বিরুদ্ধে গোপন পারমাণবিক কর্মসূচির অভিযোগ তুলে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। পাল্টা জবাবে ইরান “অপারেশন ট্রু প্রমিস-৩” নাম দিয়ে ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়।

এরপর ২২ জুন, যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে। উত্তেজনা আরও বেড়ে গেলে ইরান ২৪ জুন কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদ-এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্র ও কাতারের দাবি, হামলার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয় এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যদিও ট্রাম্প যুদ্ধবিরতির কথা বললেও, ইরান চুক্তির কোনো অস্তিত্ব স্বীকার করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ইসরাইল আগ্রাসন শুরু করলে জবাব অবশ্যম্ভাবী।” যুদ্ধবিরতির বিষয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের সাবেক সিরিয়া বিষয়ক দূত পিটার ফোর্ড রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, “যুদ্ধবিরতির কিছু লঙ্ঘন হলেও এটি টিকে থাকার সম্ভাবনা প্রবল। কারণ, ইসরাইলের পক্ষে এখন দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাদের শান্তির প্রয়োজন এখন বেশি।”

 

সূত্র: এনবিসি নিউজ, রিয়া নভোস্তি, আল জাজিরা, কাতার নিউজ এজেন্সি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।