রাশিয়া-বেলারুশের যৌথ মহড়া দেখতে বেলারুশে মার্কিন সেনা কর্মকর্তাদের হঠাৎ সফর
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৩:৩৭:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৩:৩৭:০৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া “জাপাদ-২০২৫” চলাকালে অপ্রত্যাশিতভাবে মার্কিন সামরিক কর্মকর্তারা বেলারুশ সফর করেছেন। হঠাৎ এই উপস্থিতি আঞ্চলিক কূটনীতি ও নিরাপত্তা পর্যবেক্ষকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ার অংশ হিসেবে বিভিন্ন ভারী অস্ত্র, যুদ্ধবিমান ও হেলিকপ্টার প্রদর্শন করা হয়। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফর যুক্তরাষ্ট্রের কৌশলগত পর্যবেক্ষণ ও প্রতিপক্ষের সামরিক সক্ষমতা ঘনিষ্ঠভাবে পর্যালোচনার অংশ।
এই মহড়া বেলারুশের বোরিসভ অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে রাশিয়া ও বেলারুশ তাদের সমন্বিত সামরিক প্রস্তুতি প্রদর্শন করছে। পর্যবেক্ষক মহল মনে করছে, ওয়াশিংটনের এই অপ্রত্যাশিত উদ্যোগ মস্কো-ওয়াশিংটন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নতুন মাত্রা যোগ করতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।