ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

অস্ট্রেলিয়ার নতুন নিষেধাজ্ঞা: রুশ তেলের মূল্যসীমা কমানো ও ৯৫ জাহাজে নিষেধাজ্ঞা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৪:০১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৪:০১:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
অস্ট্রেলিয়ার নতুন নিষেধাজ্ঞা: রুশ তেলের মূল্যসীমা কমানো ও ৯৫ জাহাজে নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত
রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অস্ট্রেলিয়া দেশটির তেলের ওপর আরোপিত মূল্যসীমা প্রতি ব্যারেল ৬০ ডলার থেকে কমিয়ে ৪৭.৬০ ডলারে নামিয়ে এনেছে। একই সঙ্গে মস্কোর ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের আরও ৯৫টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে অস্ট্রেলিয়ার কালো তালিকাভুক্ত রুশ জাহাজের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেল।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং জাপানসহ তাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে। এই কঠোর পদক্ষেপের প্রধান লক্ষ্য হলো, জ্বালানি তেল বিক্রি থেকে রাশিয়ার আয় কমিয়ে দেওয়া এবং ইউক্রেনে আগ্রাসনের জন্য মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।