ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বাল্টিক অঞ্চলে কমছে মার্কিন সহায়তা, বাড়ছে উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৫:৩৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৫:৩৬:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
বাল্টিক অঞ্চলে কমছে মার্কিন সহায়তা, বাড়ছে উত্তেজনা ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র বাল্টিক রাষ্ট্রগুলোতে সামরিক সহায়তা কমানোর সিদ্ধান্ত নেওয়ায় ওই অঞ্চলে রাশিয়ার আগ্রাসন নিয়ে উদ্বেগ বাড়ছে। গত আগস্টের শেষ দিকে পেন্টাগন লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার কূটনীতিকদের জানায়, ওয়াশিংটন তাদের নিরাপত্তা সহায়তা কমিয়ে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপকে নিজেদের সুরক্ষার জন্য ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা কমানোর আহ্বান জানায়।
এই ঘোষণার কয়েক দিন পরই রুশ যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং একটি পোলিশ তেল প্ল্যাটফর্মের কাছে বিপজ্জনকভাবে উড়ে যায়। এই ঘটনাকে অনেকেই একটি হুঁশিয়ারি হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, মার্কিন সামরিক উপস্থিতি ও সমর্থন কমে গেলে রাশিয়া আরও সাহসী হয়ে উঠতে পারে এবং বাল্টিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
রাশিয়ার এমন আচরণ এবং যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোর সিদ্ধান্ত, দুইয়ে মিলে বাল্টিক দেশগুলোর মধ্যে নতুন করে নিরাপত্তা সংকট ও শঙ্কার জন্ম দিয়েছে। ইউরোপের পূর্বাঞ্চলে এমনিতেই ইউক্রেন যুদ্ধকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে মার্কিন সহায়তা কমার ফলে এই অঞ্চলের নিরাপত্তা ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।