ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

নিউইয়র্কে ম্যাক্রোঁ–পেজেশকিয়ান বৈঠক: পারমাণবিক চুক্তি নিয়ে আশাবাদ ফ্রান্সের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:২৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:২৯:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
নিউইয়র্কে ম্যাক্রোঁ–পেজেশকিয়ান বৈঠক: পারমাণবিক চুক্তি নিয়ে আশাবাদ ফ্রান্সের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) হওয়া এই আলোচনার পর ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পুনরুজ্জীবন এখনো সম্ভব।
 

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে এটিই ছিল নিউইয়র্কে উপস্থিত অন্যান্য দেশের নেতাদের মধ্যে পেজেশকিয়ানের প্রথম বৈঠক। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)–এর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা এবং বিতর্কিত ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ আলোচনার মূল বিষয় ছিল।
 

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ম্যাক্রোঁ জানান, ইউরোপের পক্ষ থেকে আইএইএ–কে ঘিরে ইরানের প্রতি উদ্বেগ ও শর্তগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি লেখেন, “একটি চুক্তি এখনো সম্ভব। হাতে কেবল কয়েক ঘণ্টা সময় আছে। আমরা যে বৈধ শর্তগুলো দিয়েছি, তার জবাব দেওয়া এখন ইরানের ওপর নির্ভর করছে।”
 

বিশ্লেষকদের মতে, এ বৈঠক পরমাণু কর্মসূচি নিয়ে স্থবির আলোচনাকে এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে চুক্তি কার্যকর হবে কিনা, তা নির্ভর করছে ইরানের অবস্থান ও আন্তর্জাতিক শর্ত মানার ওপর।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।