ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ন্যাটো সীমান্তে রুশ অনুপ্রবেশ ঠেকাতে লিথুয়ানিয়ায় তুর্কি নজরদারি বিমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০১:৩৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০১:৩৪:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ন্যাটো সীমান্তে রুশ অনুপ্রবেশ ঠেকাতে লিথুয়ানিয়ায় তুর্কি নজরদারি বিমান ছবি: সংগৃহীত
রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান একাধিকবার ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করায় লিথুয়ানিয়ায় উন্নত ই-৭টি এডব্লিউএসি‌এস (AWACS) নজরদারি বিমান মোতায়েন করেছে তুরস্ক। ৩৬০ ডিগ্রি রাডার কভারেজ এবং দীর্ঘ পাল্লার শনাক্তকরণ ক্ষমতাসম্পন্ন এই অত্যাধুনিক বিমান ন্যাটোর বিমান প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
ন্যাটো সদর দপ্তর জানিয়েছে, এই মোতায়েন কেবল লিথুয়ানিয়ার প্রতিরক্ষাকেই শক্তিশালী করবে না, বরং জোটের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাকেও আরও সুসংহত করবে। বিমানটি শত্রুপক্ষের সম্ভাব্য হুমকি রিয়েল-টাইমে শনাক্ত করতে পারবে এবং কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সহায়তা দেবে, যা ন্যাটো জোটের প্রতিরক্ষা প্রতিক্রিয়া দ্রুততর করবে।
 
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বাল্টিক অঞ্চলে রাশিয়ার বাড়তি সামরিক তৎপরতা ন্যাটোর জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই অঞ্চলে ই-৭টি বিমান মোতায়েনকে প্রতিরক্ষা জোটের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।