ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গাজামুখী মানবিক বহর থেকে পাকিস্তানি জামায়াত নেতা খানকে আটক করল ইসরাইল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:০৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:০৩:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
গাজামুখী মানবিক বহর থেকে পাকিস্তানি জামায়াত নেতা খানকে আটক করল ইসরাইল পাকিস্তানি সিনেটর মুশতাক আহমদ খান। সংগৃহীত ছবি

ইসরাইলি সেনারা গাজামুখী মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াতে ইসলামি নেতা মুশতাক আহমদ খানকে আটক করেছে। বুধবার মিশরের উত্তরাঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করার পর ইসরাইলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে এবং পরে সেনারা জাহাজে উঠে অভিযান চালায়। পাকিস্তান–ফিলিস্তিন ফোরাম জানিয়েছে, এই ঘটনায় তারা অবিলম্বে মুশতাক আহমদ খানসহ আটক স্বেচ্ছাসেবীদের মুক্তির দাবি তুলেছে।
 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের সমন্বয়ে গঠিত, যেগুলোতে প্রায় ৫০০ জন সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেন। বহরটির মূল উদ্দেশ্য ছিল গাজায় ওষুধ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া। এ অভিযানে আন্তর্জাতিকভাবে আলোচিত সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও অংশ নিয়েছিলেন।
 

ইসরাইলি সেনাদের অভিযানের সময় ফ্লোটিলার জাহাজগুলো সরাসরি সম্প্রচার চালাচ্ছিল। কিন্তু স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০টি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেললে এবং ইঞ্জিন বন্ধ করতে বাধ্য করলে সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফ্লোটিলা সংগঠকরা ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, “আমাদের জাহাজগুলো অবৈধভাবে আটকানো হয়েছে, ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেনারা জাহাজে উঠে পড়েছে।” তারা অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
 

গাজায় দীর্ঘদিন ধরে মানবিক সংকট চলমান। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠন এ ধরনের ফ্লোটিলার মাধ্যমে সেখানে ওষুধ ও খাদ্য সহায়তা পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইসরাইলের নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে এ ধরনের বহরকে বাধা দিয়ে থাকে।
 

সূত্র: ফার্স্টপোস্ট


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।