ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পর্যটক টানতে সাগরতীরে রিসোর্ট খুললেন কিম জং উন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০১:১০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০১:৩৫:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
পর্যটক টানতে সাগরতীরে রিসোর্ট খুললেন কিম জং উন
উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে নির্মিত ওনসান কালমা সমুদ্র সৈকত রিসোর্ট অবশেষে উদ্বোধন করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে নির্মিত এই রিসোর্টের নির্মাণকাজ ছয় বছর বিলম্বের পর শেষ হলো। জুলাই মাস থেকে এটি দেশীয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ। তবে বিদেশি পর্যটকদের জন্য এটি কবে থেকে উন্মুক্ত হবে, তা এখনও স্পষ্ট নয়।
 
গত ২৪ জুন কিম জং উন তার কন্যা কিম জু এ ও স্ত্রী রি সল জুকে নিয়ে রিসোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। ২০২৪ সালের নববর্ষের পর এটিই রি সল জুর প্রথম প্রকাশ্য উপস্থিতি। রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যাটসেগোরা ও অন্যান্য কূটনীতিকরাও অনুষ্ঠানে ছিলেন।
 
জানা গেছে, কিম জং উন ওনসানে বেড়ে উঠেছেন, যেখানে দেশের অভিজাতদের অনেকেরই ব্যক্তিগত বিলাসবহুল বাড়ি রয়েছে। এক সময়ের মিসাইল পরীক্ষার স্থান হিসেবে পরিচিত এই শহরটিকে তিনি পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে চান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ দাবি করেছে, ৪ কিলোমিটার (২.৫ মাইল) দৈর্ঘ্যের এই রিসোর্টে প্রতিদিন ২০ হাজার পর্যটক থাকতে পারবেন। সেই সাথে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও ওয়াটার পার্ক থাকবে— যার কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা যায়নি। 
কিছু পর্যবেক্ষক বলছেন, এটি পিয়ংইয়ংয়ের জন্য আয়ের একটি সহজ উপায়। যদিও বিদেশি পর্যটকদের অনুমতি দেয়া হয়, তাদের বেশিরভাগই আসেন চীন ও রাশিয়া থেকে— উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্র দেশ।
 
কোভিড মহামারির সময় উত্তর কোরিয়া ২০২০ সালের শুরুতে সীমান্ত বন্ধ করে দেয় এবং ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল করেনি। এরপর ২০২৪ সালে তারা রাশিয়ান পর্যটকদের জন্য দরজা খোলে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়ার পর্যটকদের জন্য সীমান্ত খোলা হলেও কয়েক সপ্তাহ পরই অপ্রত্যাশিতভাবে আবার বন্ধ করে দেয়া হয়।
 
কেসিএনএ ওনসান রিসোর্টকে ‘সমগ্র দেশের জন্য একটি মহান ও শুভ ঘটনা’ আখ্যা দিয়ে এটিকে পর্যটনে ‘একটি নতুন যুগের সূচনা’ বলেছে। মূলত, ২০১৯ সালের অক্টোবরে এটি খোলার কথা ছিল, কিন্তু নির্মাণ বিলম্ব ও কোভিডের কারণে তা সম্ভব হয়নি। সূত্র : ইনসাইডার।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।