ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ওবামার নোবেল নিয়ে ট্রাম্পের সমালোচনা: “কিছুই না করেই তিনি পুরস্কার পেয়েছিলেন”

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৪:১০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৪:১০:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ওবামার নোবেল নিয়ে ট্রাম্পের সমালোচনা: “কিছুই না করেই তিনি পুরস্কার পেয়েছিলেন” সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
 

মার্কিন রাজনীতিতে আবারও আলোচনায় উঠে এসেছে বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে কঠোর সমালোচনা করে বলেছেন, “ওবামা কিছুই না করেই নোবেল পেয়েছিলেন।” তিনি দাবি করেন, ওবামা প্রেসিডেন্ট থাকাকালে “আমাদের দেশ ধ্বংস করেছিলেন”। খবর এনডিটিভি’র।
 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি নিজে গাজায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন এবং আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। তবে এসব কাজের জন্য তিনি কোনো পুরস্কারের প্রত্যাশা করেননি বলেও জানান।
 

ট্রাম্প বলেন, “ওবামা জানতেনই না কেন তিনি নোবেল পেলেন। শুধু নির্বাচিত হয়েছিলেন বলেই তাকে পুরস্কার দেওয়া হয়। অথচ তিনি দেশের জন্য কিছুই করেননি।”
 

২০০৯ সালে দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় বারাক ওবামাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করে নরওয়ের নোবেল কমিটি। সেই সময় বিশ্বজুড়ে এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। নিউইয়র্ক টাইমস মন্তব্য করেছিল, সিদ্ধান্তটি ছিল “অত্যন্ত আগাম” এবং নোবেল কমিটির উচিত ছিল “আরও কঠোর মানদণ্ড” নির্ধারণ করা।
 

বর্তমান সময়ে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে ট্রাম্প আবারও বিষয়টি তুলেছেন বলে বিশ্লেষকদের ধারণা। জানুয়ারি থেকে আবারও ওভাল অফিসে ফিরে আসার পর তিনি নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছেন, যা নোবেল কমিটিকে প্রার্থীদের মূল্যায়নে সহায়তা করে।
 

ট্রাম্প অতীতে নানা আন্তর্জাতিক চুক্তি ও সংঘাত নিরসনের কৃতিত্ব নিজে দাবি করেছেন। জাতিসংঘে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, “আমি সাতটি প্রবল যুদ্ধের অবসান ঘটিয়েছি।” এই বক্তব্যের পর থেকেই ধারণা করা হচ্ছিল, ট্রাম্প নিজেই শান্তিতে নোবেল পাওয়ার প্রত্যাশা করছেন।
 

ওবামার নোবেলকে “অযৌক্তিক ও আগাম সিদ্ধান্ত” আখ্যা দিয়ে ট্রাম্প আবারও দেখালেন, মার্কিন রাজনীতিতে প্রতিপক্ষকে আক্রমণ করাই তার পুরোনো কৌশল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।