ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

থাইল্যান্ড-কাম্বোডিয়ার ভিডিওকে আরাকান আর্মি হামলার দাবি: এএফপি জানালো আসল সত্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৯:৪৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৯:৪৫:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
থাইল্যান্ড-কাম্বোডিয়ার ভিডিওকে আরাকান আর্মি হামলার দাবি: এএফপি জানালো আসল সত্য ছবি সংগৃহীত

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেন, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশে প্রবেশ করেছে এবং সংঘর্ষে জড়িয়েছে। কিন্তু এএফপি ফ্যাক্ট চেক জানায়, ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ঘটনার—এটি থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সেনাদের সীমান্তে তর্কের দৃশ্য।

ভিডিওটি প্রথমে ২০২৫ সালের ৪ অক্টোবর ফেসবুকে পোস্ট করা হয়, ক্যাপশনে উল্লেখ ছিল—“আরাকান আর্মি বাংলাদেশে প্রবেশ করেছে, বাঙালি পরিবারে হামলা চালিয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।” এমনকি ‘বান্দরবান বর্ডার’ হ্যাশট্যাগও ব্যবহার করা হয়।

তবে গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, একই ভিডিও থাই গণমাধ্যম দ্য নেশন ১৫ জুলাই প্রকাশ করেছিল। প্রতিবেদনে বলা হয়, এটি থাই ও কাম্বোডিয়ান সেনাদের মধ্যে সংঘর্ষের সময়কার ফুটেজ, যা দুই দেশের সীমান্তবর্তী খেমার মন্দির এলাকায় ধারণ করা হয়েছিল।

এএফপি যাচাই করে জানায়, ভিডিওর সেনারা থাই ও কাম্বোডিয়ার সামরিক পোশাক পরা এবং তারা খমের ভাষায় কথা বলছে। সেই সঙ্গে মার্চে একই স্থানে এএফপির তোলা ছবিতেও একই পোশাক ও পরিবেশ দেখা যায়।

সুতরাং, ফেসবুকে প্রচারিত ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত অনুপ্রবেশ বা আরাকান আর্মির সম্পৃক্ততা নেই। এটি থাইল্যান্ড–কাম্বোডিয়া সীমান্তের পুরনো এক বিরোধের ভিডিও।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।