ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড

‘উটে চড়তে থাকুন’ মন্তব্যে বিতর্ক, সৌদি নেতাদের কাছে ক্ষমা চাইলেন ইসরাইলি মন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১২:১৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১২:১৬:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
‘উটে চড়তে থাকুন’ মন্তব্যে বিতর্ক, সৌদি নেতাদের কাছে ক্ষমা চাইলেন ইসরাইলি মন্ত্রী ছবি সংগৃহীত

সৌদি আরবের নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে উল্লেখ করায় তিনি সৌদি নেতাদের উদ্দেশে মন্তব্য করেছিলেন, “তাহলে আপনারা মরুভূমিতে উটে চড়া অব্যাহত রাখুন।” এই মন্তব্য প্রকাশের পরই মধ্যপ্রাচ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্মোটরিচ।
 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক জনসভায় তিনি বলেন, “যদি সৌদি আরব আমাদের বলে যে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে তারা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, তাহলে আমি বলব— না ধন্যবাদ। বন্ধুরা, মরুভূমিতে উটে চড়তে থাকুন।” তিনি আরও দাবি করেন, ইসরাইলের প্রতি সৌদিদের উচিত ‘ইহুদি জনগণের ঐতিহাসিক মাতৃভূমি’ হিসেবে পশ্চিম তীরের (জুদিয়া ও সামারিয়া) স্বীকৃতি দেওয়া এবং প্রকৃত শান্তির পথে আসা।
 

ধর্মীয় জায়োনিজম পার্টির এই নেতা বলেন, ইসরাইল এখন এক “ঐতিহাসিক মোড়ে” দাঁড়িয়ে আছে, যেখানে আঞ্চলিক সম্পর্ককে “ফিলিস্তিন ইস্যুর মিথ্যা গর্ডিয়ান গিঁট” থেকে মুক্ত করা দরকার। তবে তাঁর ওই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে পরে এক বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করেন।
 

স্মোটরিচ বলেন, “সৌদি আরব সম্পর্কে আমার মন্তব্য সফল ছিল না। এতে যারা কষ্ট পেয়েছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরাইলি মন্ত্রীর এই ক্ষমাপ্রার্থনা কূটনৈতিকভাবে সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা হলেও তাঁর মন্তব্য ইসরাইল-সৌদি সম্পর্কের উষ্ণতার পথে সাময়িক বাধা তৈরি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।