ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

দক্ষিণ আমেরিকা ও প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের টানা সামরিক অভিযান, নিহত ছয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১০:৪৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১০:৪৫:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
দক্ষিণ আমেরিকা ও প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের টানা সামরিক অভিযান, নিহত ছয় ছবি সংগৃহীত

দক্ষিণ আমেরিকার উপকূল ও প্রশান্ত মহাসাগরে একের পর এক সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ শুক্রবার (২৪ অক্টোবর) পরিচালিত হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হামলার একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়—একটি নৌকা মুহূর্তেই বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায় ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

এটি চলতি সেপ্টেম্বরের শুরু থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে পরিচালিত দশম সামরিক অভিযান। যদিও বেশিরভাগ হামলাই দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় সাগরে হয়েছে, ২১ ও ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরেও অভিযান চালায়।

মার্কিন প্রশাসনের দাবি, এসব অভিযান মাদকবাহী নৌকা ধ্বংসের অংশ হিসেবে “অ্যান্টি-নার্কোটিক অপারেশন” নামের এক বিশেষ মিশনের আওতায় পরিচালিত হচ্ছে। তবে কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যরাই এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ডেমোক্র্যাট সিনেটরদের ২৫ জন সদস্য ১০ সেপ্টেম্বর হোয়াইট হাউসে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেন, প্রশাসন কোনো প্রমাণ ছাড়াই একাধিক নৌকায় হামলা চালিয়েছে। রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলও মন্তব্য করেন, এসব হামলার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া জরুরি ছিল।

অন্যদিকে, ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি আমার আইনি ক্ষমতার মধ্যেই এসব হামলার নির্দেশ দিয়েছি।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “যদি মাদকবাহী নৌকা ধ্বংস দেখতে না চান, তাহলে যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো বন্ধ করুন।”

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত এসব অভিযানে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, এই অভিযান শুধু মাদকবিরোধী নয়, বরং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর সামরিক চাপ সৃষ্টির কৌশল হিসেবেও ব্যবহৃত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।