ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আরপিও’র ২০ অনুচ্ছেদ সংশোধনীর বিরোধিতা বিএনপির, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে চিঠি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১২:৩৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১২:৩৪:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
আরপিও’র ২০ অনুচ্ছেদ সংশোধনীর বিরোধিতা বিএনপির, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে চিঠি ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ অনুচ্ছেদে প্রস্তাবিত সংশোধনীর বিরোধিতা করেছে বিএনপি। দলটি বিষয়টি নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে তারা সংশোধনীকে “গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী” বলে মন্তব্য করেছে।
 

২৫ অক্টোবর পাঠানো ওই চিঠিতে বিএনপি জানায়, জোটভুক্ত দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আগের মতোই বহাল থাকা উচিত। দলটি অভিযোগ করেছে, আগে থেকে আশ্বাস দেওয়া সত্ত্বেও এখন আরপিওর ২০ অনুচ্ছেদে সংশোধনী আনা হচ্ছে—যা ‘দুঃখজনক ও অগ্রহণযোগ্য’।
 

চিঠিতে বিএনপি উল্লেখ করেছে, তারা পূর্বে স্পষ্ট মত দিয়েছিল যে রাজনৈতিক দল বা জোটের প্রতীক বরাদ্দের বিষয়ে কোনো পরিবর্তন আনা উচিত নয়। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত “জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে” শিরোনামের খবরে জানা গেছে, ইসির প্রস্তাবে সেই বিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি বলেছে, এই পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনের অধিকার ক্ষুণ্ণ হবে।
 

দলটি আরও জানায়, অতীতে বিভিন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে ভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছে, যা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। তাই প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এই সংশোধনী আনা অনুচিত।
 

চিঠিতে বিএনপি পুনরায় অনুরোধ জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে জোটভুক্ত দলগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক নির্বাচন করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।