রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন
- আপলোড সময় : ০২-০৭-২০২৫ ১০:১৯:৩৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১০:১৯:৩৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৮ বার পঠিত
আখতার হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টায় কাউনিয়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভা থেকে এই ঘোষণা দেন।
ঘোষণাকালে নাহিদ ইসলাম বলেন, “আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা।” তিনি আরও উল্লেখ করেন, “দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রচনায় আখতার হোসেনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে "কাউনিয়ার ভূমিপুত্র" হিসেবে পরিচয় করিয়ে দেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সামান্থা শারমিন, তাসনিম জারা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারজিস আলম।
এর আগে সকালেই জুলাই পদযাত্রার সূচনা হয় পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে। সেখান থেকে পদযাত্রাটি কাউনিয়ায় এসে পথসভায় মিলিত হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।