ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইউনেস্কো সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত তালহা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০২:১৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০২:১৮:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
ইউনেস্কো সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত তালহা

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার মোহাম্মদ তালহা ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি প্যারিসে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতির আসনে বসে প্রথম বক্তব্য উপস্থাপন করেন।
 

অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে জাপানের প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রদূত তালহা এ পদে নির্বাচিত হন। ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সভাপতির দায়িত্ব পেলেন, যা দেশের কূটনৈতিক অঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
 

উদ্বোধনী বক্তব্যে তালহা বলেন, বর্তমান বিশ্বে সাংস্কৃতিক বৈচিত্র্যকে সামাজিক বিভাজনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা মানবসমাজে নতুন ভাঙনের ঝুঁকি সৃষ্টি করছে। তিনি সতর্ক করে দেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানোটেকনোলজি ও নিউরোসায়েন্সে অনিয়ন্ত্রিত অগ্রগতি মানবজাতির জন্য মারাত্মক হুমকি হতে পারে। বিশ্ব সম্প্রদায়কে মানব মর্যাদা, নৈতিকতা ও দায়িত্বশীলতার মান বজায় রেখে প্রযুক্তিগত অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
 

রাষ্ট্রদূত তালহা বলেন, ৮০ বছর পরও ইউনেস্কোর প্রতিষ্ঠাদর্শ আজও প্রাসঙ্গিক, তবে ২০২৫ সালের বিশ্ব নতুন ও জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে—যেখানে জ্ঞান ও নৈতিকতার ভারসাম্য রক্ষা করাই হবে মানবতার বড় পরীক্ষা।
 

অধিবেশনে ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে রাষ্ট্রদূত তালহাকে অভিনন্দন জানিয়ে বলেন, এটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রাক্তন সভাপতি রাষ্ট্রদূত সিমোনাও বাংলাদেশকে শুভেচ্ছা জানান এবং তালহার নেতৃত্বকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ হিসেবে উল্লেখ করেন।
 

উদ্বোধনী অনুষ্ঠানে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিক এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি উপস্থিত ছিলেন। বিশেষ তাৎপর্যপূর্ণভাবে, ৪০ বছর পর এবারই প্রথমবারের মতো অধিবেশনটি ইউনেস্কোর মূল সচিবালয়ের বাইরে অনুষ্ঠিত হচ্ছে, যা এ আয়োজনের ভূ-রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।