ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

কাজাখস্তান আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে: ট্রাম্পের ঘোষণা, নতুন কূটনৈতিক অধ্যায় শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০১:২৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০১:২৫:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
কাজাখস্তান আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে: ট্রাম্পের ঘোষণা, নতুন কূটনৈতিক অধ্যায় শুরু ছবি: সংগৃহীত
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে গঠিত আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে কাজাখস্তান। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, কাজাখস্তান শিগগিরই এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করবে। ট্রাম্প বলেন, এটি মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে নতুন অধ্যায় সূচনা করবে।
 
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, “খুব শিগগিরই স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হবে। আরও অনেক দেশ এই শক্তির চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে।”
 
কাজাখ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, “আব্রাহাম চুক্তিতে আমাদের যোগদান কাজাখস্তানের পররাষ্ট্রনীতির একটি যৌক্তিক ধারাবাহিকতা—যা সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক স্থিতিশীলতার নীতিতে ভিত্তি করে গঠিত।”
 
যদিও কাজাখস্তান ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখছে, তবুও এই পদক্ষেপকে প্রতীকী ও কৌশলগত বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, এটি মার্কিন প্রভাববলয়ের প্রতি কাজাখস্তানের ঘনিষ্ঠতা বাড়ানোর ইঙ্গিত।
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “এটি কেবল কূটনৈতিক সম্পর্ক নয়; আব্রাহাম চুক্তি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তা অংশীদারত্বের নতুন মাত্রা তৈরি করবে।”
 
বৃহস্পতিবার ট্রাম্প হোয়াইট হাউসে মধ্য এশিয়ার পাঁচ দেশের—কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান—প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল মধ্য এশিয়ায় প্রভাব বাড়ানো, যেখানে দীর্ঘদিন রাশিয়া প্রভাব বিস্তার করে আসছে এবং সাম্প্রতিক বছরগুলোতে চীনও সক্রিয়ভাবে উপস্থিতি বাড়িয়েছে।
 
ট্রাম্প বলেন, “এখানে উপস্থিত কয়েকটি দেশও শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। আমরা খুব দ্রুতই সেই ঘোষণা দেব।”
 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাজাখস্তানের এই পদক্ষেপ মধ্য এশিয়ার ভূরাজনীতিতে নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত বিজয় এবং ইসরায়েলের জন্য আরেকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন অর্জনের সুযোগ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।